• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ হামলা, হামাস যোদ্ধা সহ নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের হামাসের চার যোদ্ধাসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতভর দেইর আল-ঘুসুন গ্রামে অভিযানে ইসরায়েলি বাহিনী। এমনকি নিহতদের মৃতদেহও তারা নিয়ে গেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

হামাস নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে চারজন তাদের আল-কাসাম সশস্ত্র শাখার সদস্য। তবে পঞ্চম ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তার মৃতদেহটি বিকৃত হওয়ায় শনাক্তকরণ সম্ভব হয়নি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, শনিবারের অভিযানে একটি বিশেষ পুলিশ ইউনিটের এক ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছে। এপ্রিলে একটি গাড়ি বোমা হামলায় এক সেনাসহ দুই ইসরায়েলি সেনা আহত হয়েছিল। তার প্রেক্ষিতেই এই অভিযান বলে দাবি করেছে তারা। 

তুলকারম শহরের কাছে শনিবারের অভিযানটি ছিল পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের সর্বশেষ ঘটনা। গত অক্টোবরের পর থেকে যা তীব্র হচ্ছিল।

১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে একটি দ্বিতল বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী বা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অনেকেই হামাস যোদ্ধা হলেও, বেশিরভাগই বেসামরিক নাগরিক। 

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা কিছু অংশের দখল নিয়েছিল ইসরায়েলি বাহিনী। ওই অঞ্চল দুটি ফেরত পেতে লড়াই চালিয়ে আসছে ফিলিস্তিনিরা।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo