• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ার ১৩ টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের খারকিভ ও ডিনিপ্রো অঞ্চল এবং কৃষ্ণ সাগরের উপকূলবর্তী বন্দর নগরী ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (৪ এপ্রিল) রাতভর চালানো হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে রাশিয়ার অন্তত ১৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় স্লোবোজানস্কে গ্রামে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। এছাড়া  একটি খাদ্য কারখানায় হামলায় অন্তত ছয় কর্মী আহত হয়েছে। 

দক্ষিণে ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় শহরে তিনজন আহত হয়েছে। এছাড়া একটি ভবনে আগুন ধরে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং বাণিজ্যিক ভবন। ভবনের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে আরও চারজন। 

শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব ডোনেস্ক অঞ্চলে রাশিয়ার একটি এসইউ-২৫ বোমারু বিমান ভূপাতিত করেছে ইউক্রেনের ১১০ তম যান্ত্রিক ব্রিগেড।

তার দাবি, ফ্রন্টলাইন যোদ্ধা ও বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে প্রতিদিন বিভিন্ন ধরনের আটটি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৭০টি বোমারু বিমান হামলা চালায় রুশ বাহিনী। 

জেলেনস্কি আরও বলেন, শান্তি স্থাপনের কোনও ইচ্ছে মস্কোর নেই। জুন মাসে সুইজারল্যান্ডে একটি বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলন রাশিয়া ছাড়াই সফল হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo