• খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জুনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারতের পর ষষ্ঠ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

যেকোনো আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবেই মাঠে নামে। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা দলটি এবার টি-টোয়েন্টিতেও আধিপত্য ধরে রাখতে মরিয়া। সেই লক্ষ্যে ফর্ম বিবেচনায় নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে অসিরা।

তবে, তাদের এই বিশ্বকাপ দল থেকে বাড় পড়লেন তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। যদিও তার বাদ পড়া প্রায় প্রত্যাশিত। কারণ লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি দলে সেভাবে সুযোগ পাচ্ছেন না তিনি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে তাকে সুযোগ দিলেও নিজেকে প্রমাণ করতে পারেননি এই সাবেক অধিনায়ক। গত এক যুগে এই প্রথমবার বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন স্মিথ।

যদিও এই দলে বেশিরভাগ ক্রিকেটারই গত ওয়ানডে বিশ্বকাপের দলে ছিল। চোটের শঙ্কা থাকলেও মিচেল মার্শকেই অধিনায়ক হিসেবে রাখছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়াও ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিসের মতো ব্যাটাররা দলটির বড় শক্তির জায়গা।

ব্যাটিংয়ের মতো বোলিং আক্রমণেও শক্তিশালী অসিরা। আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সের মতো তারকা পেসাররা। স্পিনার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগারদের মতো পরীক্ষিতরা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘কয়েকজন খেলোয়াড়, যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাদের ওপর নজর রাখা হবে। মনে রাখবেন, যদি আমরা দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে আমাদের সেটা করার সুযোগ আছে।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo