• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ২০ সেনা নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে গোলাবারুদে বিস্ফোরণের ঘটনা থেকে সেনা সদস্যরা প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

দেশটির কামপং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে স্থানীয় শনিবার সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য আহতও হয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রী হুন মানেট। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি। 

হুন মানেট বলেন, কামপং স্পিউ প্রদেশের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবরে তিনি গভীরভাবে শোকাহত। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী হুন মানেটের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

তিনি হতাহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, সরকার তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সহায়তা দেবে এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। 

সামাজিক মাধ্যমের একটি পোস্টে দেখা গেছে, একটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনায় আহত লোকজনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo