ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বৈশাখের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে জনজীবন। তীব্র তাপদাহে শহরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন জামালপুর জেলা ট্রাফিক পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারী মোড়, দয়াময়ী মোড় সহ শহরের বিভিন্ন এলাকা ও ট্রাফিক পুলিশ বক্সের সামনে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের আয়োজনে বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এই তীব্র গরমে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর নির্দেশে শহরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন জামালপুর জেলা ট্রাফিক পুলিশ।
তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষ বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় জেলা ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্...
নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...

মন্তব্য (০)