• প্রশাসন

প্রচন্ড তাপদাহে কুড়িগ্রামে পুলিশ সদস্যদের বিশুদ্ধ পানি সরবরাহ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলমান প্রচন্ড তাপদাহে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যদের ডিউটির শুরুতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। 

জানা গেছে, সারাদেশে চলমান তাপদাহে তপ্ত রৌদ্র করোটিতে দাঁড়িয়ে থেকে নাগরিক সুরক্ষা, সড়ক দূর্ঘটনা রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ, পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, নাগরিক নিরাপত্তা, মাদক, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ নিবারণে নিরলস কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত প্রায় ১৩০০ অফিসার ও ফোর্সের ডিউটির শুরুতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, প্রচন্ড তাপদাহে জেলা পুলিশের সদস্যরা তপ্ত রাস্তায় তাদের দায়িত্ব পালন করছে। পুলিশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পানিশূন্যতা কিছুটা হলেও দূর করতে আমাদের এই উদ্যোগ।

মন্তব্য (০)





image

‎ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

  • company_logo