• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভেটো, জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেল না ফিলিস্তিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ৯ ভোট পেলে যেখানে একটি রাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ পেয়ে যায় সেখানে ফিলিস্তিনি পেয়েছে ১২ ভোট। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করায় এবারও সদস্যপদ পেলো না ফিলিস্তিন।

মার্কিন যুক্তরাষ্ট্র শুধুই ইসরাইয়ের স্বার্থ দেখে। তারা অন্য কারো পক্ষ নিতে পারে না। তাই ফিলিস্তিনিদের বঞ্চিত করা হলো। এই ভেটো প্রয়োগের তীব্র সমালোচনা করেছেন রাশিয়া-চীন।

জানা যায়, ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য করার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ১২টি দেশের সমর্থন পাওয়া সত্ত্বেও জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য হতে পারল না ফিলিস্তিন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে একমাত্র যুক্তরাষ্ট্রই ভেটো দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দানে বিরত থাকে। আর যে ১২টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে তারা হলো স্লোভানিয়া, সিয়েরা লিওন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মোজাম্বিক, মাল্টা, জাপান, গায়ানা, ফ্রান্স, ইকুয়েডর, চীন ও আলজেরিয়া।

জানা যায়, কোনো ভেটো না হলে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ৯টি ভোট পেলেই সদস্যপদ পেয়ে যাওয়ার কথা। যুক্তরাষ্ট্র প্রথমে চেষ্টা করেছিল, এই ৯ ভোট যাতে ফিলিস্তিন না পায়। কিন্তু তার চেয়ে বেশি পেয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ভেটো দেয়। 

জাতিসঙ্ঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবানজিয়া বলেন, 'বিশ্ব সম্প্রদায়ের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ'ও ফিলিস্তিনকে সমর্থন করে। তিনি বলেন, ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র জানালো, 'তারা ফিলিস্তিনিদের আসলে কী মনে করে।'

তিনি বলেন, ওয়াশিংটন আসলে মনে করে না যে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র থাকা উচিত। তারা কেবল ইসরাইলের স্বার্থই দেখে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo