• লিড নিউজ
  • গণমাধ্যম

টাঙ্গাইল প্রেসক্লাবে সংগীতানুষ্ঠানে এপার বাংলা-ওপার বাংলার দুই নক্ষত্র 

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এপার বাংলা-ওপার বাংলার দুই শিল্পীকে নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও আধুনিক গান পরিবেশন করেন, ভারতের একটি সঙ্গীত মহাবিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীতের শিক্ষক শিল্পী অনন্যা বসাক এবং বাউল গান পরিবেশন করেন, বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী পলাশ শীল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক উদয় হাকিম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর নির্দেশনায়, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাহিত্য সম্পাদক হেমায়েত হোসেন হিমু ও সদস্য মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। ওই সঙ্গীতানুষ্ঠানে জনপ্রতিনিধি, সংগীত অনুরাগী সুধীজন, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলের সঙ্গীত বোদ্ধারা সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে শিল্পী ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

  • company_logo