• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ইসরায়েলকে সহযোগিতা করার কথা অস্বীকার করেছে সৌদি আরব

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানি মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করার কথা অস্বীকার করেছে সৌদি আরব। একটি ইসরায়েলি সংবাদমাধ্যম সৌদি সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে এই সহযোগিতার কথা জানিয়েছিল।

আল আরাবিয়া নিউজ নিজেদের সোর্সের মাধ্যমে এই খবর জাচাই করতে গেলে ঘটনার সত্যতা অস্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

ওই সোর্স আল আরাবিয়া নিউজ জানিয়েছে, সরকারের কোনো অফিশিয়াল ওয়েবসাইটে ইসরায়েলে ইরানি হামলার ঠেকাতে সৌদি আরবের অংশগ্রহণের বিষয়ে কিছুই ছাপানো হয়নি।  

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ইসরায়েল হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। যদিও ইরানি মিসাইল এবং ড্রোনের ৯৯ শতাংশই আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েল এবং তার মিত্ররা।  

বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা বৃদ্ধি এড়িয়ে যেতে আহ্বান জানিয়েছে আসছে, কিন্তু ইসরায়েলের সামরিক প্রধান বলেছেন, দেশটি ইরানের হামলার জবাব দেবে। ইসরায়েলের সামরিক চিফ অফ স্টাফ হারজি হালেভি বলেছেন, তার দেশ এই হামলার জবাব দেবে। তবে এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

মন্তব্য (০)





image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo