• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাইডেন-শির ফোনালাপে ১০৫ মিনিট কথোপকথন দুই নেতার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ভারত কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে।  মঙ্গলবার সকালে ১০৫ মিনিট কথা হয়েছে এই দুই নেতার। 

এদিকে ফোনালাপটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্রের এ অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র ভারত সাম্প্রতিক সময়ে বিরোধীদলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। 

আর এটি নিয়ে মুখ খুলতেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দূতকে তলব করে নয়াদিল্লি। গত বছরের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন বাইডেন এবং শি জিনপিং।

ফিলিস্তিনের গাজায় এবং ইউক্রেনে চলমান যুদ্ধ, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের মহড়াসহ বিভিন্ন ইস্যুতে অস্থিরতা বিরাজ করছে সারা বিশ্বে। 

এর বাইরে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে গলার কাঁটা হয়ে আছে তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে উসকানি এবং মানবাধিকারের মতো বিষয়গুলো। 

উভয় প্রেসিডেন্টের ফোনালাপে তাইওয়ান প্রণালি, আইনের শাসন এবং নির্বিঘ্নে দক্ষিণ চীন সাগরে চলাচলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পেয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। 

রাশিয়ার অস্ত্র তৈরির ঘাঁটিতে চীনের সমর্থনে উদ্বেগ জানিয়েছেন বাইডেন। এর ফলে ইউরোপ এবং আটলান্টিক এলাকার নিরাপত্তা বিঘ্নিত হবে বলে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ফোনালাপে কোরিয় উপসাগর এলাকা নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন বাইডেন। 

এছাড়া চীনের চলমান অন্যায্য ব্যবসা এবং বাজার নীতির কারণে আমেরিকান কর্মী এবং পরিবারগুলোর ওপর যে বিরূপ প্রভাব তৈরি হয়েছে তা নিয়েও কথা বলেন তিনি।

টিকটক প্রসঙ্গে বাইডেন শিকে বলেন, টিকটক নিষিদ্ধ করা নয় বরং তার মান নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য যাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের ডাটা সুরক্ষিত থাকে।

আলাপকালে দুই নেতা উচ্চ পর্যায়ের কূটনীতির মাধ্যমে দুদেশের সম্পর্ককে জোরদারের যে চেষ্টা চলছে তাকে স্বাগত জানান। এ প্রচেষ্টার ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে নিয়মিতভাবে উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হবার বিষয়ে তারা একমত পোষণ করেন।

যেকোনো জটিল সমস্যা নিরসনে উভয় নেতা সরাসরি ফোনালাপে বিষয়ে গুরুত্ব দেন বলে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাডমিরাল কিরবি।

চীন এবং যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্কের ক্ষেত্র হিসাবে দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং মাদক বাণিজ্য প্রতিরোধের মতো বিষয়গুলো।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo