• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেন, আয় বেড়েছে জেলেনস্কির!

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে যুদ্ধে দিনে দিনে ইউক্রেনের অনেক শহর ও গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণভয়ে পালিয়েছেন অনেক মানুষ। চলমান যুদ্ধের মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্ষিক আয় তিন গুণের বেশি বেড়েছে। 

শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে জেলেনস্কির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলারে। এর আগের বছর তার মোট আয় ছিল ৩৭ লাখ রিভনিয়া। সেই হিসাবে এক বছরে জেলেনস্কির আয় বেড়েছে তিনগুণের বেশি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। তখন থেকে দেশটিতে যুদ্ধ চলছে। যুদ্ধের সময়ে (২০২২ সালে) প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে অতিরিক্ত আয় করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়েছে, জেলেনস্কি ও তার পরিবারের সদস্যদের আয়ের বেশিরভাগ এসেছে সরকারি বেতন, ব্যাংক থেকে পাওয়া সুদ এবং নিজস্ব সম্পত্তির ভাড়া থেকে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারের সদস্যরা ২০২২ সালে সরকারি বন্ড বিক্রি করে ৭৪ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন। তবে এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কির স্থাবর সম্পত্তি কিংবা যানবাহন উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি।

জেলেনস্কি সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান জানিয়েছেন। এ আহ্বান তিনি জানিয়েছেন, স্বচ্ছতা বাড়ানো ও দুর্নীতির লাগাম টানার উদ্যোগের অংশ হিসেবে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের অন্তর্ভুক্তির কড়া শর্তপূরণের চেষ্টায় এই উদ্যোগ নিয়েছেন জেলেনস্কি।

যুদ্ধকালে পশ্চিমা মিত্ররা জেলেনস্কি প্রশাসনকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও দুর্নীতির লাগাম টানার উদ্যোগের বিষয়ে নিশ্চয়তা দিতে জেলেনস্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

 

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo