• কূটনৈতিক সংবাদ

গুলশানে রাজনীতিবিদ, কূটনীতিকদের নিয়ে এবি পার্টির ইফতার

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেছেন, দেশের চলমান অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য চরম হুমকি। গণতন্ত্রকামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সব রাজনৈতিক পক্ষের একটি ঐক্যবদ্ধ নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে।

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

এতে বিএনপিসহ ৭ জানুয়ারী নির্বাচন বর্জনকারী প্রায় সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আইআরআই প্রতিনিধিদলসহ বিভিন্ন দেশের কূটনীতিকগণ অংশ নেন।

রাজনীতিকদের মধ্যে অংশ নেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরাম সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এনডিএমের  ববি হাজ্জাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু,  মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, গণ-অধিকার পরিষদ একাংশের কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ন্যাপের জেবেল রহমান গনি, বিএনপির শামা ওবায়েদ, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, গণঅধিকার পরিষদের আরেক অংশের মোহাম্মদ রাশেদ খান প্রমুখ।

সামরিক ও বেসামরিক আমলাদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফট্যান্যান্ট জেনারেল (অব.) নাজিম উদ্দিন, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ্, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) এহতেশামুল হক, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সমর বিশেষজ্ঞ লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্ণেল (অব.) নাজিম উদ্দিন ও মেজর (অব.) ইমরান।

নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন; বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, প্রফেসর ডা. মোজাহেরুল হক, সামাজিক সংস্থা ব্রতী’র শারমিন মুরশিদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী,  ড. মামুন আহমেদ প্রমুখ।

এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমূল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান,  মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, উইমেন উইং সমন্বয়ক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, সহকারী সদস্য সচিব সাঈদ নোমান, মেহেদী হাসান চৌধুরী পলাশ প্রমুখ।

মন্তব্য (০)





image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo