• খেলাধুলা

প্রথম দিনেই তিনশ পার করল শ্রীলংকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দলকে হতাশ করে প্রথম দিনেই তিনশ পার করল শ্রীলংকা ক্রিকেট দল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। ৩৪ ও ১৫ রানে অপরাজিত আছেন সাবেক ও বর্তমান অধিনায়ক দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা।  

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুথ করুনারত্নে।  

রান আউট হয়ে ফেরার আগে ১০৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন ওপেনার নিশান মাদুশঙ্কা।

দ্বিতীয় উইকেটে কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ফের ১১৪ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নে।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন করুনারত্নে। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন এই টেস্টে অভিষেক হওয়া হাসান মাহমুদ। তার বলে বোল্ড হওয়ার আগে ১২৯ বলে ৮টি চার আর এক ছক্কায় ৮৬ রান করে ফেরেন ওপেনার করুনারত্নে।

দলীয় ২১০ রানে ওপেনার করুনারত্নে আউট হওয়ার পর সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৫৩ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান কুশাল মেন্ডিস। তিনিও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৭ রানের জন্য ১০ম টেস্ট সেঞ্চুরির দেখা পাননি শ্রীলংকান এই তারকা ব্যাটসম্যান। 

সাকিব আল হাসানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৫০ বলে ১১টি চার আর একটি ছক্কার সাহায্যে ৯৩ রান করে ফেরেন কুশাল মেন্ডিস।

দিনের একিবারে শেষ দিকে হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ৭১ বলে দুই চার আর এক ছক্কায় ২৩ রান করে দলীয় ২৮৯ রানে ফেরেন।

এরপর দিনের শেষ ৯ ওভারে দেখে-শুনে ব্যাটিং করে যান সাবেক ও বর্তমান অধিনায়ক দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। 

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo