• খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সৌম্যর খেলা নিয়ে শঙ্কা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোটে ঢাকা প্রিমিয়ার লিগ মিস করছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মে মাসে তার খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। সে ম্যাচে সৌম্য ব্যাট করতে পারেননি, তার কনকাশন বদলি হিসেবে নামেন তানজিদ হাসান।

ওই চোট এখনো ভোগাচ্ছে সৌম্যকে। অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে। অনিশ্চয়তায় পড়তে পারে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সৌম্যর খেলাও।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন, সৌম্যকে আমরা তিন সপ্তাহের কমপ্লিট রেস্ট দিয়েছি। মাত্র এক সপ্তাহ শেষ হলো, আগামী ৬ এপ্রিল তিন সপ্তাহ পূর্ণ হবে। তিন সপ্তাহ পরই আমরা রিভিউ করব একজন অর্থপেডিশিয়ানের সঙ্গে কথা বলে।

আগামী মাসের শেষ সপ্তাহে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। সেই সিরিজের দলে কি খেলতে পারবেন সৌম্য?

এমন প্রশ্নের উত্তরে দেবাশীষ বলেন, এটা ৬ এপ্রিল বলতে পারব, এখন বলাটা টু আর্লি। কেননা এপ্রিলের শেষে জিম্বাবুয়ে আসবে। আমরা ২১ দিন পর এমআরআই করব উন্নতি কেমন হচ্ছে দেখার জন্য। আপাতত অফিশিয়ালি তিন সপ্তাহ রেস্ট, তার পর রিভিউ।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo