• খেলাধুলা

চিলিকে ৩-২ গোলে হারিয়ে ফের জয়ে ফিরেছে ফ্রান্স

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে ফের জয়ে ফিরেছে ফ্রান্স। এর আগে গত শনিবার জার্মানির কাছে ফ্রেন্ডলি ম্যাচেই ২-০ গোলে হেরেছিল কাতার বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গতকাল মঙ্গলবার রাতে ঘরের মাঠে ৬ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে ফ্রান্স। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিলিয়ান এমবাপ্পেদের। ১৮ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে গোল করে ফ্রান্সকে ১-১ সমতায় ফেরান ইউসুফ ফোফেনা।

২৫ মিনিটে থিও হার্নান্দেজের মাপা ক্রস থেকে দারুণ হেডে গোল করে ফ্রান্সকে ২-১ গোলে এগিয়ে দেন কলো মুয়ানি। এরপর ৭২ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভার জিরো গোল করে ব্যবধান ৩-১ করেন।

ম্যাচের ৮২ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন চিলির দারিও ওসারিও। ৫ গোলের থ্রিলার ম্যাচে শেষ পর্যন্ত হারই মেনে নিতে হয় ল্যাটিন আমেরিকার দল চিলিকে।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের ডেসচ্যাম্পস বলেন, আমরা খেলার শুরুতেই প্রথম গোলটি পেয়েছিলাম এবং ফিরে আসাটা ভালো ছিল। যা আমরা জার্মানির বিপক্ষে করতে পারিনি। এগুলো প্রীতি ম্যাচ এবং যদিও এটি ফরাসি দল আমাদের প্রতিপক্ষরা অনেক শক্তি প্রয়োগ করেছিল। যা আমাদের কম ছিল। এটি জেতা ভালো। কিন্তু কিছু জিনিস যা আমরা করেছি তা একটু কঠিন ছিল।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo