• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ার দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে নোঙর করে রাখা রাশিয়ার দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। পাশাপাশি কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর ব্যবহার করা বিভিন্ন স্থাপনায়ও হামলা করেছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাময়িকভাবে দখল করে রাখা ক্রিমিয়া উপদ্বীপে নোঙর করে থাকা রুশ জাহাজ আজভ ও ইয়ামালে সফলভাবে আক্রমণ করা হয়েছে। এ ছাড়া কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের একটি যোগাযোগ কেন্দ্রসহ কয়েকটি স্থাপনাতেও রাতভর হামলা করা হয়েছে। তবে কীভাবে এসব হামলা পরিচালনা করা হয়েছে, তা ওই বিবৃতিতে স্পষ্ট করেনি ইউক্রেনের সামরিক বাহিনী।

এদিকে রাতভর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেভাস্তোপোল বন্দরের ওপর থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ক্রিমিয়ায় এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।

মিখাইল আরও জানান, ইউক্রেনের হামলায় ৬৫ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কিছু নৌযান ও বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে তিনটি যাত্রীবাহী ও ১৩টি স্কুল বাস রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে শহরে একটি বড় বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে বাতাসে আগুনের গোলা এবং কালো ধোঁয়া দেখা গেছে। 

কিয়েভ দাবি করেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করার পর থেকে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস করেছে। সাধারণত ওই এলাকায় বিস্ফোরকভর্তি সমুদ্রভিত্তিক ড্রোন ব্যবহার করে রাতে হামলা করা হয়।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo