• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে সৌদি আরব-পাকিস্তান

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ পারস্পরিক সুবিধায় একসঙ্গে কাজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে সৌদি আরব ও পাকিস্তান। 

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং দেশটিতে সফররত সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান দ্বিপক্ষীয় এক বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির এমন সংকল্প পুনর্ব্যক্ত করেন। 

শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে জারদারির সঙ্গে বৈঠকে বসেছিলেন খালিদ বিন সালমান। খবর ডনের। 

বৈঠকটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তানে সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল-মালকিও উপস্থিত ছিলেন।পরবর্তী সময়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ ও জেনারেল মুনিরের সঙ্গে একটি পৃথক বৈঠক করেন এবং পাকিস্তান দিবসের প্যারেডেও অংশ নেন।

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে জারদারি বলেন, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে তার সম্পর্কের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়। কারণ উভয় দেশই পারস্পরিক বিশ্বাস ও ঐতিহাসিক সম্পর্কের কারণে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন রয়েছে।  

জারদারি এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য সৌদি আরবকে আন্তরিকভাবে ধন্যবাদও জানান তিনি।

বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীও দুই দেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক, কৌশলগত এবং প্রতিরক্ষা সহযোগিতার কথা উল্লেখ করেন।  

খালিদ বিন সালমান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে উভয় দেশেরই একসঙ্গে কাজ করা এবং একে অপরকে সমর্থন করা উচিত।

 

মন্তব্য (০)





image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

  • company_logo