• লিড নিউজ
  • গণমাধ্যম

গাজায় ইসরাইলি হামলায় আরও তিনজন ফিলিস্তিন সাংবাদিক নিহত

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় আরও তিনজন ফিলিস্তিন সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  

সর্বশেষ নিহত সাংবাদিকদের নাম মোহাম্মদ আল-রিফি, আবদুল রহমান সাইমা এবং মাহমুদ ইমাদ ইসা।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে সাংবাদিকদের নিহতের সংখ্যা ১৩৬-এ দাঁড়িয়েছে। এর আগে এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছিল, 'ফিলিস্তিনিদের কণ্ঠস্বর রোধ করতে, তথ্য আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক জনগণের কাছে তথ্য পৌঁছাতে বাধা দেওয়ার জন্য ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় সাংবাদিকদের হত্যা করেছে।'

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৩০০ জন মানুষ। 

ইসরাইলের হামলায় এই অঞ্চলের বেশিরভাগ জনসংখ্যাই অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৬০ শতাংশ। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে আছে জনগণ।
 

 

মন্তব্য (০)





image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

২

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

৩

‎নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

image

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্র...

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

image

লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে USS 'র নেটওয়ার্কিং সভা ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর...

  • company_logo