• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার সর্বকালের সর্বনিম্ন দর ভারতীয় রুপির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবারও মুদ্রাটির অবমূল্যায়ন ঘটেছে। এতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধান আন্তর্জাতিক মুদ্রা ইউএস ডলারের দাম বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে এশিয়ার অধিকাংশ কারেন্সি দর হারিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতের মুদ্রার অবনমন ঘটেছে।

আলোচ্য কার্যদিবসের শেষ ভাগে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ দশমিক ৪৩ রুপিতে। ভারতীয় ইতিহাসে যা সবচেয়ে কম। সবমিলিয়ে চলতি সপ্তাহে ইন্ডিয়ান রুপির পতন ঘটেছে শূন্য দশমিক ৭ শতাংশ। সাপ্তাহিক হিসাবে বিগত ৭ মাসের মধ্যে তা সর্বোচ্চ মূল্য হ্রাস।

ব্যবসায়ীরা বলছেন, আলোচিত দিনে ভারতের সরকারি ব্যাংকগুলোতে মূল বৈশ্বিক মুদ্রা ডলারের চাহিদা ব্যাপক ছিল। মূলত আমদানিকারকদের কাছে মুদ্রাটির আবেদন ছিল তুমুল। এছাড়া বৈদেশিক তহবিলের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যাপক চাপে পড়েছে ভারতীয় রুপি।

বেসরকারি খাতের মাঝারি আকারের এক ব্যাংকের কোষাধ্যক্ষ প্রধান বলেন, ইতোমধ্যে চীনের মুদ্রা ইউয়ান দুর্বল হয়েছে। এটিও বিশ্ববাজারে প্রচলিত অন্যতম মুদ্রা। ভারতীয় রুপির ওপর যা অধিক চাপ সৃষ্টি করেছে। ফলে নিম্নগামিতায় আগের নজির ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে এটি।

এদিন ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। গত ১ মাসের মধ্যে যা সর্বাধিক। এই প্রেক্ষাপটে কোরিয়ান ওনের মান হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। মার্কিন শেয়ারবাজারও নিম্নমুখী হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দিনের শুরুতে ডলার সরবরাহ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে কর্মদিবসের শেষদিকে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের সেই প্রবণতা দেখা যায়নি। ফলে দেশটির মুদ্রা রুপির মূল্য সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo