• বিশেষ প্রতিবেদন

ফরিদপুরের পদ্মা চরে বাম্পার ভুট্টা ফলন, বিক্রি হবে প্রায় কোটি টাকা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার সদর উপজেলা নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার চরে ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে। ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ৪টি ওয়ার্ড ফরিদপুর পদ্মা পাড়ে অর্থাৎ দুর্গম চরাঞ্চলে।  যেখানে খুবই কষ্ট করে চলাচল করতে হয় সাধারণ জনগণকে। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী,  নর্থ চ্যানেলের পদ্মার চরের ঐ অঞ্চলটি ৯০ ভাগ ভুট্টা চাষ করে কৃষকরা।

এ বছর প্রায় ৭ হেক্টর জমিতে ভুট্টা চাষ করে কৃষকরা। ভুট্টা প্রায় কোটি টাকার উপরে বিক্রি হবে বলে আশা করা যাচ্ছে। সরেজমিনে গেলে কৃষক মোস্তফা রব বেপারী, নান্নু মিয়া, আজহারসহ একাধিক কৃষকরা জানান, তারা কেউ ১০ বিঘা, কেউ ৭-৮ বিঘা করে ভুট্টা চাষ করেছে। প্রায় কয়েক শতাধিক কৃষক ভুট্টা চাষ করছে। তারা আরও জানান,  দামও ভাল পায়।

তাই বেশীর ভাগ চরের কৃষকরা ভুট্টা চাষ করে। আমাদের এবার বাম্পার ফলন হয়েছে। এ বিষয়ে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি রফিকুল ইসলাম জানান, ফরিদপুরে জেলায় মোট  ৬২০০ হেক্টর জমিতে কৃষকরা ভুট্টা চাষ করেছে। তার মধ্যে পদ্মার চরের নর্থচ্যানেল ইউনিয়নের কৃষকরা ৬৮০ হেক্টার জমিতে ভুট্টা  চাষ করেছেন। তিনি আরো জানান, আমরা সবসময় চরের কৃষককে অগ্রাধিকার হিসেবে গুরুত্ব দেই এবং খোজ খবর রাখি। 

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo