• খেলাধুলা

আর্জেন্টিনায় ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগে ৪ ফুটবলার আটক

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভেলেজ সার্সফিল্ডের ৪ ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। এ মাসেই ২৪ বছর বয়সী এক ক্রীড়া সাংবাদিককে হোটেল কক্ষে ধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে।

আটক চার ফুটবলার উরুগুয়ের ৩৭ বছর বয়সী গোলকিপার সেবাস্তিয়ান সোসা, প্যারাগুয়ের ২৭ বছর বয়সী মিডফিল্ডার হোসে ফ্লোরেন্তিন এবং আর্জেন্টিনার ব্রায়ান কুফরে ও আবিয়েল ওসোরিও। ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে তাঁদের বিরুদ্ধে। এই সময়ে তাঁরা যেন পালিয়ে যেতে না পারেন, এর জন্যই ৪৮ ঘণ্টার জন্য আটক রাখা হচ্ছে। 

স্থানীয় এক টেলিভিশনে অভিযোগকারীর আইনজীবী পাত্রিসিয়া নেমে বলেছেন, শুনানির আগে আটক করার জন্য পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে আছে।

২৪ বছর বয়সী ওই নারী সাংবাদিককে আর্জেন্টিনার তুকুমানের এতটি হোটেলে নিমন্ত্রণ করেছিলেন সোসা। সেখানে আগে থেকেই বাকি তিন ফুটবলারও ছিলেন। চারজনের সঙ্গে পানীয় পান করার পর তাঁর মাথা ঘেরাচ্ছিল বলে জানান ওই সাংবাদিক। তিনি একটি বিছানায় শুয়ে পড়েছিলেন এবং এরপরই ধর্ষণের শিকার হন।

ভেলেজ সার্সফিল্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ওই চার ফুটবলারকে তারা নিষিদ্ধ করেছে এবং তাঁদের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা পেরোনোর পর একজন বিচারক ঠিক করবেন ওই চার ফুটবলারের আটকাদেশ আরও বাড়ানো হবে কি না।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo