• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে উদ্ধারকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৫ মার্চ) চালানো এই হামলাকে জঘন্য বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শুরুরু কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসিক ভবন, গ্যাস পাইপ লাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। প্রত্যক্ষদর্শীরা রাস্তায় মরদেহ দেখেছেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানো ও আহতদের সাহায্য করছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ বাহিনী বন্দর কেন্দ্রে যে হামলা করেছে তা ডাবল-ট্যাপ স্ট্রাইক নামে পরিচিত, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের ওপর আঘাত হানে। 

শহরের কর্মকর্তারা বলেছেন, মস্কো ক্রিমিয়ান উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসাকে লক্ষ্যবস্তু করেছে।

দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ নামে এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত সাত কর্মী রয়েছেন জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo