• গণমাধ্যম

মেলান্দহে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এ মতবিনিময় সভার আয়োজন করেন।সভার শুরুতে নবাগত এই কর্মকর্তা সভায় উপস্থিত সকল কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন।

এরপর সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক আজকের জামালপুর পত্রিকার প্রতিনিধি আব্দুল হাই, ডেইলী আর্থ পত্রিকার প্রতিনিধি মোতালেব মোল্লা, দৈনিক খবর পত্রের প্রতিনিধি রুহুল আমিন রাজু,যায়যায়দিনের প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, প্রতিদিনের সংবাদ পত্রিকার জিল্লুর রহমান রতন,আমাদের সময় পত্রিকার ইমরান মাহমুদ, বানিজ্য প্রতিদিন পত্রিকার মাসুদ রানা। 

আমাদের নতুন সময় পত্রিকার জাহিদ হাসান, ব্রম্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সাজ্জাত হোসেন শাহিন, আমার প্রানের বাংলাদেশ পত্রিকার মোমিনুর রহমানসহ অন্যান্য সাংবাদিকগণ আলোচনায় অংশ নেন।এরপর মেলান্দহের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক খোলামেলা আলোচনা করেন এবং সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষের পরামর্শ ও সহযোগিতা নিয়ে মেলান্দহ উপজেলাকে সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপ...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক ক...

image

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্...

২

ঠাকুরগাঁও প্রতিনিধি: সত্য সরাসরি সবার আগে’ এই স্লোগানক...

image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

৩

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৫

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

  • company_logo