• কূটনৈতিক সংবাদ

অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ ও ভুটান উপকৃত হবে- ভূটান রাষ্ট্রদূত

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ভুটান উপকৃত হবে। রোববার(১০ মার্চ) বিকেলে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে এসব কথা বলেন ভূটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।

এ সময় উপস্থিত ছিলেন- ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি ভুটানের ডিজি চ্যামিটেসরিন, চীফ ট্রেড অফিসার কিনলে ইয়াংজন,ভুটানের ঢাকা এ্যাম্বাসির কাউন্সিলর জিকরেল টাসরিন, বেজার মহানব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ মোঃ যোবায়েদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, কুড়িগ্রাম সদরের ভোগডাঙা ইউনিয়নের মাধবরাম মৌজার অন্তর্ভুক্ত ১৩৩ দশমিক ৯২ একর খাস জমি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) হস্তান্তর করেছে জেলা প্রশাসন। ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উত্তর-পূর্ব দিকে এই খাস জমির অবস্থান। অর্থনৈতিক অঞ্চলের কাজ বাস্তবায়ন হলে বাংলাদেশ ভুটানের ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হবে। এছাড়া জেলার সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে। ভারতের সাতটি রাজ্যের সাথে ব্যবসায়ীক দাঁড় উন্মোচিত হবে। এতে জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাবে।

মন্তব্য (০)





image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo