• কূটনৈতিক সংবাদ

পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জি এম কাদের

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।  বুধবার বিকালে ঢাকার মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়েছে। জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, পিটার হাসের আমন্ত্রণে জাপার চেয়ারম্যান বিকালে মার্কিন দূতাবাসে যান। বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাপার চেয়ারম্যানের বৈঠক হয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যানের সঙ্গে তিনিও ছিলেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে মাশরুর মাওলা বলেন, সংসদে বিরোধী দলের নেতা হিসেবে জি এম কাদের কতটা ভূমিকা রাখতে পারছেন, সে বিষয়ে পিটার হাস জানতে চেয়েছেন। 

জবাবে জি এম কাদের বলেছেন, তারা বিরোধী দলের ভূমিকা রাখার চেষ্টা করছেন।
 

 

মন্তব্য (০)





image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

  • company_logo