• লিড নিউজ
  • গণমাধ্যম

'সাংবাদিকতা এমন একটি পেশা যে পেশায় জীবন ও অর্থের নিরাপত্তা নেই'

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ‘সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে কাজ করে। অথচ তারাই অবহেলিত। তারা যে বেতন পায় সেটা একদিনের বাজার খরচের সমান। এ পেশায় ঝুঁকিও অনেক বেশি। সাংবাদিকতা এমন একটি পেশা যে পেশায় জীবন ও অর্থের নিরাপত্তা নেই।’

বুধবার (৬ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিক সমাবেশে বক্তারা এ কথা বলেন। ১০ম ওয়েজ বোর্ড ঘোষণা, নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বকেয়া পরিশোধ, টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামো ঘোষণাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণু সম্পাদক মো. জহির রায়হান। যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, সঠিক বেতনভাতা দেওয়া, আবাসন নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে। আমরা মাঠ পর্যায়ে সমাবেশ শেষে কেন্দ্রীয়ভাবে সমাবেশ করা হবে।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

  • company_logo