• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় দেশটির ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অন্তত তিন সদস্য নিহত হয়েছেন। শনিবার লেবাননের একাধিক নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। 

লেবাননের সূত্র জানিয়েছে,নাকোরা শহরের কাছের উপকূলীয় সড়কে চলন্ত অবস্থায় একটি গাডড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। হামলায় ওই গাড়িতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। চার মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

গাজায় যুদ্ধ শুরুর পরপরই তার প্রতিবাদে ইসরাইলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

এ ছাড়া ইসরাইলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে। 

নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে মেলার সময় দুদিন বাড়ানো হয়।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo