• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সেনেগালে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে ২০ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সেনেগালে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ইউরোপগামী নৌকা ডুবে ২০ জনের বেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলে সাগর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

সেন্ট লুইসের আঞ্চলিক গভর্নর আলিউন বাদারা সাম্ব বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, নৌকাডুবির ঘটনায় এখনও অনেকে নিখোঁজ। উদ্ধারকর্মীরা ২০ টিরও বেশি মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে।

বাদারা সাম্ব বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে সাগরের পানিতে বেশ কয়েকটি লাশ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় উদ্ধারকারী ও নৌবাহিনীর সদস্যরা সেগুলো উদ্ধার করেছে। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অনেকেই নিখোঁজ। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ডুবে যাওয়া নৌকায় কতজন আরোহী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, এএফপি তাদের মাধ্যমে জেনেছে, নৌকায় কয়েকশ মানুষ ছিল।

নৌকায় ২০০ আরোহী ছিল বলে জানিয়েছেন নৌকাডুবি থেকে বেঁচে ফেরা আলফা বালদে নামে এক যুবক।

আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের কাছে স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য সেনেগালের উপকূলগুলো জনপ্রিয় হয়ে উঠছে। যে কারণে এ রুটে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বাড়ছে। ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, আটলান্টিক দ্বীপপুঞ্জে আগত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেনেগাল ও মরক্কোর নাগরিক। স্প্যানিশ সরকার জানিয়েছে, ২০২৩ সালে ক্যানারিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার। যা তিনগুণ বেড়েছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo