ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...
নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের যেকেনো হামলার জন্য ‘চূর্ণব...

মন্তব্য (০)