• কূটনৈতিক সংবাদ

হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের শূন্য রেখা পরিদর্শন করেন তিনি। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানির অসুবিধার কথা তুলে ধরেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

এর আগে দুপুরে গাড়িতে করে হিলির ডাকবাংলোতে পৌঁছান তিনি। এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে সেখানে হিলি-তুরা করিডোর বাস্তবায়ন কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি।  

পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আজ হিলিতে এসে অনেক ভালো লেগেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তাদের সমস্যার বিষয়ে ভারতের ইমিগ্রেশন কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

মন্তব্য (০)





image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

  • company_logo