ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন তার দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার "প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)"পদকে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: কামাল হোসেনকে এই সম্মানজনক পদকটি প্রদান করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।
গাইবান্ধার পুলিশ সুপার মো কামাল হোসেন এ পুরস্কার প্রাপ্তিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।সেই সঙ্গে এ পদক প্রাপ্তিকে গাইবান্ধা জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন।
নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী...

মন্তব্য (০)