• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালিয়েছে। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন ফিলিস্তিনিরা। 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়েছে, সেই সময়ে এ হামলা হয়।  

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।  

ওই দিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফার খবর বলছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

এদিন গাজার দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার রাফা এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo