• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচন: ব্যাপক কারচুপিরির অভিযোগ স্বীকার করে কমিশনারের পদত্যাগ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটে কোনো একক দল সরকার গঠনের সমান সংখ্যক আসনে জয়ী না হলেও সবচেয়ে বেশি ৯২ আসন পেয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পিটিআইসহ বেশ কয়েকটি দল অভিযোগ করে আসছে যে, ফলে ব্যাপক কারচুপি করা হয়েছে। এবার এই অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন একজন নির্বাচন কমিশনার। ডনের খবরে বলা হয়েছে, নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, তার উপর আত্মহত্যা করার চাপ ছিল। তবুও তিনি জনসাধারণের সামনে বিষয়গুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। লিয়াকত আলী বলেন, 'সমস্ত আমলাতন্ত্রের কাছে আমার অনুরোধ এই সমস্ত রাজনীতিবিদদের জন্য কোনো ভুল করবেন না। এর আগে কারচুপি করে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন সিন্ধ প্রদেশের এক জামায়াত নেতা।

তিনি নির্বাচনে আসল জয়ী পিটিআই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। পাকিস্তানে সম্প্রতি জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে জামায়াতে ইসলামি (জেআই) করাচির প্রধান হাফিজ নাঈম-উর-রহমানকে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে ভোটের তথ্যে তিনি দেখতে পান যে, তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে বিজয়ী হয়েছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী।

এরপরই তিনি তার আসন পিটিআই প্রার্থীর কাছে ফিরিয়ে দেন। খবরে বলা হয়, হাফিজ নাঈম-উর-রহমান ঘোষণা করেছেন, তিনি কথিত কারচুপির জন্য প্রাদেশিক পরিষদের আসনটি পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে ছেড়ে দিয়েছেন। এদিকে পিটিআই দাবি করেছে যে, তাদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অন্তত ১৭৭টি আসনের জয়লাভ করেছে।

কিন্তু কারচুপি করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগে শনিবার বিক্ষোভ করেছে পিটিআই। পাকিস্তানের সাধারণ নিবার্চনে এক কোনো দল নির্দিষ্ট সংখ্যক আসনে জয়লাভ না করায় জোট সরকার গড়তে হবে। নির্বাচনের কয়েকদিন পরও এখনও দেশটিতে সরকার গঠনের কোনো স্পষ্ট সমাধান মেলেনি।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo