• বিশেষ প্রতিবেদন

কক্সবাজার সৈকতে  ১৩২ ডিম ছেড়ে সমুদ্রে  ফিরল মা কচ্ছপ  

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া  রেজুখালের মোহনা সংলগ্ন সৈকতে ১৩২ টি ডিম দিয়ে সমুদ্রে ফিরেছে অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ । 

বৃহস্পতিবার দিবাগত রাতে  ডিমগুলো ছেড়ে সাগরে ফিরে মা কাছিম। ৯ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি)'র কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি)'র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "উখিয়ার সোনারপাড়া বীচের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় একটি অলিভ রিডলি মা কাছিম ১৩২ টি ডিম দিয়েছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আশা করছি আগামী ৫০-৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।"

এর আগে একই জায়গায় চলতি বছরের ৩১ জানুয়ারি একটি মা কাছিম ১২৫ টি ডিম পাড়ে। যেগুলো বোরির কাছিম হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo