• লিড নিউজ
  • আন্তর্জাতিক

করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন আগামী ৮ ফ্রেব্রুয়ারি। এ নির্বাচন ঘিরে আরও সহিংস হয়ে উঠেছে দেশটি। এরই মধ্যে করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের পরিমাণ এখনো জানা যায়নি। খবর ডনের।

পুলিশের উপমহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা বলেন, কিছু সন্ত্রাসী অফিসের পার্কিং এলাকায় বিস্ফোরক দ্রব্যসংবলিত একটি প্লাস্টিকের ব্যাগ রেখেছিল। পরে গাড়ি পরিষ্কারের দায়িত্বে থাকা একজন কর্মী এটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জানান। 

পুলিশ বলছে, বোমাটির ওজন প্রায় ৪০০ গ্রাম এবং এটি একটি টাইম ডিভাইসের সঙ্গে সংযুক্ত ছিল।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। জনসাধারণকে অন্য পথে চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্বাচন ঘিরে এরই মধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

সহিংসতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজনে অটল পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) ডাকা উচ্চপর্যায়ের এক বৈঠকের পর পরিকল্পনামতো তারিখেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ। তিনি বলেন, ‘ইসিপি ও তত্ত্বাবধায়ক সরকার আগামী বৃহস্পতিবারই (৮ ফেব্রুয়ারি) নির্বাচন করবে।’

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo