• খেলাধুলা

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দল সিলেট স্ট্রাইকার্স ভালো করছে না। হাফফিট মাশরাফি বিন মর্তুজার এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। 

এদিকে মাশরাফির অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সকে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দেবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপাতত বিরতি নিলেও পুরো আসরেই মাশরাফিকে ছাড়তে চাইছে না সিলেট। রাজনৈতিক ব্যস্ততার মধ্যে সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, এমন আশা তাদের। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার থেকে সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফি ছিলেন খেলার মাঠে। মাশরাফি সংসদে ফিরবেন, এমনটা তাই প্রত্যাশিতই ছিল। এমনিতেই ধুঁকতে থাকা সিলেট মাশরাফিকে ছাড়া কেমন করে, সেটাই এখন দেখার।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo