• গণমাধ্যম

মাগুরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরা প্রেসক্লাবের অভ্যন্তরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও মেয়াদউর্ত্তীন অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানব বন্ধন করেছে মাগুরা সাংবাদিক সমাজ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন অনিুষ্ঠিত হয়। একাত্তর টেলিভিশনের সাংবাদিক শরীফ তেহরান আলম এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন এখন টেলিভিশন ও দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি রুপক আইচ, সময় টেলিভিশনের সংবাদিক শেখ ইলিয়াস মিথূন, এস এ টেলিভিশনের সংবাদিক আব্দুল আজিজ, মাইটিভির সাংবাদিক আশরাফুল আলম সাগর, রিপোটার্স ইউনিটির সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের ইউনুস আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরা প্রেসক্লাব র্দীঘ দিনধরে কোন কার্যনির্বাহী কমিটি ছাড়ায় বছরের পর বছর ধরে চলছে। যার ফলে প্রথম সারির অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বঞ্চিত।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীর বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে র‌্যালী নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ২৭ জানুয়ারী সন্ধ্যায় প্রায় ২০ জন সাংবাদিক মাগুরা প্রেস ক্লাবের সাংবাদিক কক্ষে প্রবেশের পর পরই মেয়াদউর্ত্তীণ কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের ভাতিজা, রাশেদ খান এস এ টিভির সাংবাদিক আজিজ উপর হামলা করে আহত করে। এ সময় তার মোবাইল ভাংচুর করা হয়।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

  • company_logo