• অপরাধ ও দুর্নীতি

চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি  করতো তারা, অবশেষে র‍্যাবের কাছে ধরা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৬ টি চিরকুট ও মিটার কাটার কাচি উদ্ধার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন, কাহালুর নহরাপাড়ার মৃত গোফফার সরদারের ছেলে ওমর ফারুক (২১) ও শিলকহোরের মৃত আলী মণ্ডলের ছেলে সাজু মণ্ডল (৪০)।

বুধবার র‌্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট গ্রামের বাসীন্দা বেলালুর রহমানের গভীর নলকূপের সাথে থাকা বৈদ্যুতিক মিটার চুরি যায়। এই সময় দুর্বৃত্তরা মিটার ফেরত দেওয়ার জন্য তার কাছে চিরকুটের মাধ্যমে বিকাশে টাকা দাবি করেন। বেলালু কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরে তদন্তে নামে র‌্যাব। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। কৌশলে তারা চিরকুট লিখে টাকা দাবি করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo