• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনঃ বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে এগিয়ে গেলেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে প্রাইমারির ভোটে নিউ হ্যাম্পশায়ার জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রাইমারিতে ট্রাম্প তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে পরাজিত করেছেন। এডিসন রিসার্চের প্রদর্শিত ফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

এই জয়ের মাধ্যমে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে অনেকটা এগিয়ে গেলেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় হয়েছে।   

বিবিসি জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারে ৭০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ট্রাম্প হ্যালির চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট আর হ্যালি ৪৩ দশমিক ৬ শতাংশ। এখানে সম্ভাব্য জয়ী হিসেবে ট্রাম্পকেই দেখানো হচ্ছে। 

এরপর রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে পরবর্তী প্রাইমারির ভোট হবে ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায়।

হারলেও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে বলেছেন, আমি একজন যোদ্ধা। এই প্রতিযোগিতা শেষ হতে এখনও অনেকটা বাকি।

অপরদিকে নিজের সমর্থকদের সামনে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে হ্যালিকে উপহাস করেছেন, তাকে ‘প্রতারক’ বলেছেন।

ট্রাম্প বলেছেন, তিনি এমন করছেন, এমনভাবে কথা বলছেন যেন তিনি জিতেছেন। তিনি জিতেননি। তিনি হেরেছেন। তার জন্য খুব খারাপ একটি রাত ছিল।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo