• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চীনে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভূমিধসে নিহত ৪৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলটি কিরগিস্তান সীমান্তে অবস্থিত। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও এনডিটিভি। তবে কিছু কিছু সংবাদমাধ্যম বলেছে, মঙ্গলবার কিরগিস্তান ও জিনজিয়াং সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের আঘাতে বেশ কিছু মানুষের আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ধসে পড়েছে। 

চীনের ভূমিকম্প প্রশাসনের মতে, স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাত ২টা ৯ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি কাউন্টির পাহাড়ি সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। পরবর্তীতে সকাল ৮টা পর্যন্ত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পর জিনজিয়াং রেলওয়ে বিভাগ তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে দেয় এবং ২৭টি ট্রেনের চলাচল ভূমিকম্পে ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকটি বিভাগ ত্রাণ প্রচেষ্টার সমন্বয় করছে। দুর্গতদের জন্য সুতির তাঁবু, কোট, কুইল্ট, গদি, ভাঁজ করা বিছানা এবং খাবার গরম করার চুলা সরবরাহ করা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম চীনের পার্বত্য ইউনান প্রদেশে ভূমিধসে অন্তত ৪৭ জন চাপা পড়ার পর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার সকাল ৬টার দিকে ঝেনসিয়ং কাউন্টির তাংফাং শহরের নিচে লিয়াংশুই গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo