ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২১ জানুয়ারি রাতে ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজ-২ চেকপোস্ট থেকে ১৮০ পিস ইয়াবা পরিবহনের সময় লালমনিরহাট জেলার জয়হারী গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ লাভলু হোসেন (১৯), শিবরাম গ্রামের মোঃ রাজু মিয়া (৪০) ও মোঃ রেজাউল করিম রাজু (৩৮)কে গ্রেফতার করে পুলিশ। এসময় মাদক পরিবহনে মোটরসাইকেল জব্দ করে ফুলবাড়ী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)