ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৩শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ স্বপন ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌরসভাধীন রোড বাজারস্থ শুটকিহাটির নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে। জানা যায় আটককৃত স্বপন ইসলাম উপজেলা হরিনারায়নপুর মাস্টারপাড়া গ্রামের মোঃ মোকারম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে আটককৃত আসামির মোবাইল লোডের দোকান ঘর তল্লাশী করে ৩০০ (তিনশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...
নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

মন্তব্য (০)