• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার আরও একধাপ এগোল ট্রাম্পের সম্ভাবনা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েছেন। পরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন রিপাবলিকান পার্টির এই মনোনয়ন প্রত্যাশী। নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের আগে তিনি পদত্যাগ করেন। খবর বিসিসি। 

সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিস্যান্টিসকে এবার দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শক্তিশালী প্রতিযোগী হিসাবে বিবেচনা করা হয়েছিল। তবে রোববার তিনি বলেন, ‘জয়ের জন্য তার সামনে পরিষ্কার পথ নেই।

অন্যদিকে নির্বাচনী মনোনয়নের লড়াইয়ে ট্রাম্পের শেষ অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালে বলেছেন, তিনিই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করতে সক্ষম। হ্যালে মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হবেন। আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য রিপাবলিকান মনোনীত প্রার্থী বাছাই করতে অঙ্গরাজ্যগুলোতে চলমান প্রতিযোগিতার দ্বিতীয় অংশ এটি।

স্থানীয় সময় রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত প্রায় পাঁচ মিনিটের দীর্ঘ একটি ভিডিওতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, যদি অনুকূল কোনো ফলাফল অর্জন করার জন্য আমি কিছু করতে পারি - যেমন (নিজের জন্য) আরও প্রচারণা বন্ধ রাখা, আরও সাক্ষাৎকার দেওয়া - তাহলে আমি তা করব।’

ফ্লোরিডার এই গভর্নর বলেছেন, আগামী নির্বাচনে প্রার্থিতার বিষয়ে তিনি ট্রাম্পকে সমর্থন করছেন। মূলত আইওয়াতে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

ডিস্যান্টিস আরও বলেন, এটি স্পষ্ট হয়ে গেছে যে, বেশিরভাগ রিপাবলিকান ভোটার ‘ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান’। তিনি সাবেক এই প্রেসিডেন্টের সাথে ‘মতবিরোধের’ কথাও স্বীকার করেছেন, তবে বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্প ভালো।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo