ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ তীব্র শীতে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল হাতে পেয়ে জাহানারা, সাহিদা, আকলিমাসহ অনেকেই জানান- হামরা চরোত থাকি, খুব ঠান্ডা নাগে, এ্যাতি কাইয়ো আইসে না বাহে। তোমরায় প্রত্তম(প্রথম) হামাক কম্বলখেন দিলেন। হামরা মেলা খুঁশি হইনো বাহে।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. তামবিরুল ইসলাম, নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ প্রমুখ।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে ব...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বি...
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...

মন্তব্য (০)