ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২১ জানুয়ারি রোববার কোতোয়ালি থানাধীন ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চিশতিয়া টেক্সাটাইল মিলের সামন থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা (ঈদগা) এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের চিশতিয়া টেক্সাটাইল মিলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ কেজি গাঁজাসহ আরিফুলকে আটক করে পুলিশ।
কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...
নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

মন্তব্য (০)