ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ব্রহ্মপুত্র নদ পাড়ি দেয়ার চেষ্টাকালে মাদক কারবারি সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ(৩০) ও মুসা মিয়া(১৯)কে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর গ্রামের আরফান মন্ডলের ছেলে ও মুসা মিয়া একই এলাকার কদম আলীর ছেলে।
ডিবি জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বাবুর চর ঘাটের পাশ থেকে ৫০০ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ ও মুসা মিয়াকে গ্রেফতার করে ডিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা(ডিবি)'র অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)