• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ছাড়পত্রবিহীন দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী ও শিবগঞ্জ উপজেলার দুটি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র না থাকায় ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে এসওএস ব্রিকস কে ৪ লক্ষ এবং এটিএস ব্রিকস ইটভাটা কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন ও পুলিশ সদস্যরা। বুধবার মুঠোফোনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান। 

গত মঙ্গলবার বিকেলে বগুড়া জেলার গাবতলী উপজেলার ডাকুমারা এলাকায় অবস্থিত এসওএস ব্রিকস এবং শিবগঞ্জ উপজেলার চান্দরমোড় দাড়িদহ এলাকায় এটিএস ব্রিকস নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র না থাকায় এই জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা দেয়া হয়।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo