• অপরাধ ও দুর্নীতি

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে গ্রেফতার-১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী ময়না খাতুন (৩৭)কে দীর্ঘ ০৯ বছর পর আটক করেছে র‌্যাব-১২। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকাল ১১টায় র‌্যাব-১২, স্কোয়াড কমান্ডার, সিনিঃ এএসপি কিশোর রায় এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে ৪ সেপ্টেম্বরে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামে ক্রয়-বিক্রয়ের জন্য অবৈধ হেরোইন নিজের কাছে রাখা অবস্থায় আটক করা হয় ময়নাকে। আটকের পর প্রায় ৭ মাস জেল খেটে জামিনে মুক্তি পান ময়না খাতুন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

মাদক মামলার ২০২১ সালে ২৮ নভেম্বর কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদন্ড সাজা প্রদান করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে তিনি ঢাকায় চলে যান এবং ঢাকায় বিয়ে করে সংসার শুরু করেন। র‌্যাব-১২ এর অভিযানে মঙ্গলবার রাত ১০টায় ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে পলাতক আসামি ময়না খাতুন গ্রেফতার করা হয়।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo