ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার রাত ০৯.০০ ঘটিকায় ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে চলমান শৈত্যপ্রবাহে কমলাপুর রেলস্টেশন এলাকায় দুই শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঢাকা, জনাব মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূর, এনডিসি, ঢাকা এবং জনাব মোঃ মাহামুদুল হাসান, সহকারী কমিশনার ( ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেল, ঢাকা সহ স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের ভলান্টিয়ারগণ।
নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী...

মন্তব্য (০)