• বিশেষ প্রতিবেদন

নতুন সেচের পানিতে মিলছে পাখির খাদ্য

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ অবাধে গাছপালা কেটে উজাড় করা হচ্ছে বন জঙ্গল। এক সময় টাঙ্গাইলের গোপালপুরের বিভিন্ন বাড়ির পিছনের বাঁশঝাড় বা জঙ্গলে সন্ধ্যায়, পাখির ঝাঁকের কলতানে কাজ শেষে ক্লান্ত হয়ে ফেরা মানুষের মনে প্রশান্তি ফিরতো। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙতো গ্রামের মানুষের। খাদ্য ও বাসস্থানের সমস্যার কারণে পাখির ঝাঁকের সেই নয়নাভিরাম দৃশ্য আর চোখেই পরে না। 

মাঘ মাসের শুরুতেই কৃষকরা বোরো ধানের চারা লাগানোর প্রস্তুতি শুরু করেছে, জমিতে হালচাষের জন্য দেয়া নতুন সেচের পানি পেয়ে,ধান কাটা জমি থেকে উঠে আসছে কীট পতঙ্গ, এগুলো খাওয়ার জন্য দল বেঁধে উৎসবমুখরভাবে জমিতে অবস্থান নিচ্ছে বক, কালো ফিঙে, শালিক, দোয়েল ইত্যাদি পাখি। উপজেলাজুড়ে সরেজমিনে এই দৃশ্য দেখা গেছে, এসব দৃশ্য দেখে খুশি কৃষরাও ।

বনমালী গ্রামের কৃষক হারুন মিয়া বলেন, অনেক দিন পর এরকম ঝাঁকে ঝাঁকে পাখি দেখে ভালোই লাগছে। সেচে পানি দেয়ার সাথে সাথেই ওরা ক্ষেতে এসে বসে। জমি হাল বাওয়া শেষ হলে ওরা অন্য জমিতে যেয়ে বসতেছে।জমিতে হাল চাষের টিলারের মালিক আলমগীর মিয়া বলেন, গাখিগুলো হাল বাওনের সময় খেতে আসে , আমার ওদের কোন ক্ষতি করি না।

গোপালপুরের বাসিন্দা প্রকৃতিপ্রেমী জাহাঙ্গীর আলম বলেন, খাদ্য ও বাসস্থানের অভাবে দেশীয় পাখি দিন দিন কমে আসছে। আগের মতো সকাল সন্ধ্যা পাখির কিচিরমিচির শব্দ শুনতে ব্যক্তি উদ্যোগে বেশি বেশি পাখির অভয়ারণ্য তৈরি করা উচিৎ ।এদিকে পাখি শিকারিদের আইনের আওতায় এনে, পাখিদের অবাধ বিচরণের জন্য পাখির অভয়ারণ্য গড়ে তোলার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে  দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo